info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

ফরিদপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Save
Link Copied!
ফরিদপুরে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাহবুব পিয়াল, ফরিদপুর:
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। 
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন -এর সভাপতিত্বে এ সময় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, ডেপুটি সিভিল সার্জন শাহ্ মোঃ বদরুদ্দোজা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান, ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এএসএম মঈনুল আহসান, ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি (এফডিএ) -এর প্রতিষ্টাতা পরিচালক মো: আজহারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক পান্না বালা সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ার। 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম  বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন নিশ্চিত করতে হবে। "পৃথিবীর জন্মলগ্ন থেকে গত এক শতাব্দী পূর্ব পর্যন্ত প্রকৃতির যে ক্ষতি হয়েছে, এই একশ বছরে তার চেয়ে হাজার গুণ বেশি বিপর্যয় ঘটে গেছে। আমাদের উন্নয়ন অবশ্যই প্রয়োজন, তবে তা যেন প্রয়োজনের সীমা অতিক্রম না করে। মনে রাখতে হবে, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত উন্নয়নের প্রতিযোগিতায় মেতে উঠে আমরা যেন আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন—পরিবেশের ভারসাম্যকে ধ্বংস করে না ফেলি।"
আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!