01923-772433

[email protected]

ক্ষমতাসীন দলের অনেকে থানা কন্ট্রোল করার চেষ্টা করেন-সারজিস

Save
Link Copied!
ক্ষমতাসীন দলের অনেকে থানা কন্ট্রোল করার চেষ্টা করেন-সারজিস

মাদারীপুর প্রতিনিধি:

'আমরা দেখি ক্ষমতাসীন দলের অনেকে থানা কন্ট্রোল করার চেষ্টা করেন, কোর্ট কন্ট্রোল করার চেষ্টা করেন, হাসপাতালের টেন্ডার নিয়ে টেন্ডারবাজি করে, রাস্তাঘাট এর উন্নয়ন নিয়ে টেন্ডারবাজি করে। অথচ আমার অবগা মানুষের ভাগ্য যেখানে ছিল সেখানেই পড়ে থাকে-বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম। ১৩ অক্টোবর বিকেল ৪টায় মাদারীপুর সদর উপজেলার শকুনি লেখপাড় মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত আইন শৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরির ক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে এক নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

সারজিস আরো বলেন, 'মাদারীপুর, গোপালগঞ্জ এবং ফরিদপুরের একটি ছেলেও যদি মেধার ভিত্তিতে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাকে যেন কখনো চাকরি থেকে বাদ দেয়া না হয়।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাদারীপুর জেলা সভাপতি মনিরুল ইসলাম তুষার ভুইয়া। মাদারীপুর সদর শিবচর ডাসার কালকিনি সহ বিভিন্ন অঞ্চলের ছাত্র শক্তি, যুব শক্তি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!