01923-772433

info@desherkhabor24.com

হামলার প্রতিবাদে শিবচরে যুবদলের বিক্ষোভ মিছিল

Save
Link Copied!
হামলার প্রতিবাদে শিবচরে যুবদলের বিক্ষোভ মিছিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরে শিবচরে ভান্ডারী কান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো: জুনায়েদ চৌকদার-এর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা যুবদল। শিবচর উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে শুক্রবার বিকেলে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ৭১ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে যুবদল নেতা জুনায়েদ চোকদারের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান। তা না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন যুবদল নেতৃর্বৃন্দ। এসময় মাদারীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, শিবচর পৌর যুবদলের সাবেক সভাপতি শাহীন গোমস্তা, সাবেক সাধারণ সম্পাদক মহিন বেপারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদার, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সজিব খান, উপজেলা যুবদল নেতা শাওন চৌধুরী, যুবদল নেতা রাসেল মোল্লা, যুবদল নেতা সুমন মাদবর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল সিহাব, সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর বেপারী, যুগ্ম আহবায়ক ঠান্ডু আকন প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট সকালে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জোনায়েদ চোকদারের উপর একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে নৃসংশভাবে হামলা চালিয়ে পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!