01923-772433

info@desherkhabor24.com

অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী

Save
Link Copied!
অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় ক, খ ও গ গ্রুপের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।  

 প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ বি এম ছিদ্দিকুর রহমান নিজামী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুন, দাতার মেয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল স্কুলের শিক্ষক ড. নাহিদ জামালসহ বিভাগীয় শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো. তাওহিদুল ইসলাম (ক-গ্রুপ), ঈশিতা খাতুন (খ-গ্রুপ) এবং সফা আহমাদ (গ- গ্রুপ)। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১১হাজার ২’শ টাকা করে প্রদান করা হয়।

  উল্লেখ্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাবিবা খাতুন ২০১৫ সালের ২৩ ডিসেম্বর ৫ লাখ টাকা দিয়ে এই ট্রাস্ট ফান্ড গঠন করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় ৩টি গ্রুপের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৩ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!