01923-772433

info@desherkhabor24.com

কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট বৃত্তি পেলেন ৭৬ জন

Save
Link Copied!
কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট বৃত্তি পেলেন ৭৬ জন

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হলের উদ্যোগে ‘কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ গতকাল ২৭ জুলাই ২০২৬ সোমবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ করেন। 

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ছালমা নাছরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজক কমিটির আহ্বায়ক জবা রানী বিশ্বাস শুভেচ্ছা বক্তব্য এবং ট্রাস্ট ফান্ড বৃত্তি কমিটির আহ্বায়ক ড. সাদিয়া আফরিন ছন্দা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে হলের বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিবিম্ব’র মোড়ক উন্মোচন করা হয়।  সহকারী আবাসিক শিক্ষক নুশরাত আরা অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত ও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধার এই স্বীকৃতি আগামীতে শিক্ষার্থীদের আরও বড় অর্জনে উৎসাহিত করবে। তিনি বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি  সাহিত্য, সাংস্কৃতিক ও সহ-শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কবি সুফিয়া কামালের প্রগতিশীল আদর্শ ও দর্শন ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। মেধা ও নৈতিকতার সমন্বয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠে শিক্ষার্থীরা আগামীতে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্নাতক সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমি বিশ্বাস এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আফসানা আঞ্জুম আঁখি স্বর্ণপদক লাভ করেন।
উল্লেখ্য, ৩০ জন শিক্ষার্থী কবি সুফিয়া কামাল হল ট্রাস্ট ফান্ডের ট্যালেন্টপুল বৃত্তি, ৪০ জন সাধারণ বৃত্তি ও ৬ জন কো-কারিকুলার বৃত্তি পান। সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, লোক সঙ্গীত, আধুনিক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত ও নৃত্য (সাধারণ, লোক ও উচ্চাঙ্গ) ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয়।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!