01923-772433

info@desherkhabor24.com

ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে ঢাবি উপাচার্যের মতবিনিময়

Save
Link Copied!
ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে ঢাবি উপাচার্যের মতবিনিময়

ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ০১ এপ্রিল ২০২৬ বুধবার ডাকসু’র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহাঃ মুহিউদ্দীন খান-সহ কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা-সহ সকল ক্ষেত্রে ডাকসু’র সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘শিক্ষক হিসেবে আমি সর্বদা শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের পক্ষে সোচ্চার ছিলাম। উপাচার্যের দায়িত্ব গ্রহণের পরও আমার অবস্থান শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে’। উপাচার্যের দায়িত্বকে একটি ‘আমানত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে এই দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা চাই’।

দায়িত্ব গ্রহণের পর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে নানা উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করায় ডাকসু’র ভিপি উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে ডাকসু সর্বদা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকবে। এসময় ডাকসু’র পক্ষ থেকে শিক্ষার্থীদের নানা সমস্যা তুলে ধরা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ডাকসু নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এগুলো লিখিতভাবে উপস্থাপনের পরামর্শ দেন। শিক্ষার্থীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সমূহ আলোচনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বডিতে উপস্থাপন করা হবে বলেও তিনি জানান।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!