01923-772433

info@desherkhabor24.com

মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু

Save
Link Copied!
মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু

মাহবুব পিয়াল,ফরিদপুর:

ফরিদপুরের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে নতুন সংযোজনে 'ফরিদপুর মিলিটারি কলেজিয়েট স্কুলের' যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনায় প্রতিষ্ঠানটি দেশের মানবসম্পদ উন্নয়ন, মানসম্মত ও টেকসই শিক্ষা ব্যবস্থা এবং সরকারের শিক্ষা বিস্তার নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানটির মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্ণেল আখতার উস সামাদ রাফি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির কর্মপরিকল্পনা, শিক্ষা ব্যবস্থা, ভর্তি পদ্ধতি সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

এর আগে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জায়গার উপরে প্রতিষ্টিত মিলিটারি কলেজিয়েট স্কুলটি গত ২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকর উজ-জামান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ফলোক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমসিএসএফ এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি জানান, ২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তির কার্যক্রমের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষা কার্যক্রম শুরু হয়।

দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দক্ষ ও দেশপ্রেমিক মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে তাদের এই শিক্ষা কার্যক্রম। যা যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।

এছাড়াও মিলিটারি প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থান, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবা খাতের বিকাশ সৃষ্টি হবে। মানসম্মত ও টেকসই শিক্ষা ব্যবস্থা বিস্তারের পাশাপাশি প্রতিষ্ঠানটি ফরিদপুরের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে এমসিএসএফ এর অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয় সহ'ফরিদপুর মিলিটারি কলেজিয়েট স্কুলের শিক্ষকগন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!