info@desherkhabor24.com

01923-772433

কালকিনিতে ৪ বছরের শিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা!

Save
Link Copied!
কালকিনিতে ৪ বছরের শিশু সন্তানের সামনে মাকে কুপিয়ে হত্যা!

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে ৪ বছরের শিশু সন্তানের চোখের সামনেই পাখি বেগম (২৮) নামে এক প্রবাসির স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে। নিহত পাখি বেগম উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদী প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী।  বুধবার গভীর রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসির স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসত ঘরের চালের উপর ইটপাটকেল ছুঁড়ে মাড়ে। এই ইটপাটকেলের শব্দে পাখি বেগম ঘুম ভেঙ্গে দরজা খুলে বাহিরের দিকে তাকায়। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্তরা মিলে ঘরে ঢুকে ৪ বছরের শিশু সন্তানের সামনেই এলোপাতাড়ি ভাবে পাখি বেগমকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় নিহতের চাচী শ্বাশুরী পলি বেগমকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত পলি বেগম একই এলাকার শাহাদাত হাওলাদারের স্ত্রী।
 
এব্যাপারে নিহতের শ্বাশুড়ি নাজমা বেগম কান্না জরিত কন্ঠে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার পুত্রবধুকে খুন করা হয়েছে। খুনের ঘটনার রাতে পলী বেগম তার বাড়িতে বসে ঢোলটগর পিটিয়ে নাচগান করেছে। যাতে করে খুনের ঘটনা যাতে কেউ টের না পায়। এছাড়া পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারের বিরুদ্ধে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেন তিনি।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শাহাদাত ও ইউনুসকে এলাকায় পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, 'খবর পেয়ে আমরা পাখির লাশ উদ্ধার করে আজ (বৃহস্পতিবার) সকালে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। 



Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!