info@desherkhabor24.com

01923-772433

গভীর রাতে সীমান্তে ১৫ বিজিবির হানা: ভারতীয় শাড়ীর চালান আটক

Save
Link Copied!
গভীর রাতে সীমান্তে ১৫ বিজিবির হানা: ভারতীয় শাড়ীর চালান আটক

‎আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎‎‎সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম অনন্তপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১২:৩০ মিনিটে একদল সন্দেহভাজন ব্যক্তিকে মালামালসহ আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এসময় চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২০ পিস ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ টাকা।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, জানান, জব্দকৃত শাড়ীগুলো নিয়ম অনুযায়ী জমা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, "চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"



Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!