info@desherkhabor24.com

01923-772433

ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, আহত ২০

Save
Link Copied!
ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কা, আহত ২০

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ভাঙ্গাব্রিজ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় দ্রুত গতির বাসটি। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রশিদ জানান, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা লাইন পরিবহনের একটি বাস গাছের সাথে ধাক্কা লাগে। তবে গুরুতর কোন ঘটনা ঘটেনি। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!