info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সংগীত উৎসব

Save
Link Copied!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সংগীত উৎসব

ঢাবি প্রতিনিধি:

‘চির বিস্ময় আমি বিশ্ব-বিধাত্রীর : সুরবৈচিত্র্য ও ভাবনার প্রাসঙ্গিকতায় কাজী নজরুল ইসলাম’ প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী সংগীত উৎসব আজ ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষ্যে মনোজ্ঞ সংগীত পরিবেশনা, গুণীজন সম্মাননা এবং স্মারক বৃত্তি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ এই উৎসব আয়োজন করে।  

সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন স্মারক বক্তৃতা প্রদান করেন। বাংলাদেশ বেতারের উপস্থাপক জান্নাতুল ফেরদৌসী লিজা এবং সংগীত বিভাগের সাবেক শিক্ষার্থী জোনাকী জ্যোতি অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উৎসব আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে ভাঙনের সুর শক্তিশালী হচ্ছে। এধরনের আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করে এবং সমাজকে ঐক্যবদ্ধ করে। স্মারক বক্তৃতা প্রদানের জন্য তিনি বক্তাকে ধন্যবাদ জানান এবং উৎসবের গবেষণার অংশটি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!