info@desherkhabor24.com

01923-772433

তাড়াইলে ১৫৩৩ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা

Save
Link Copied!
তাড়াইলে ১৫৩৩ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা
মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ২১ (এপ্রিল) মঙ্গলবার থেকে শুরু হয়েছে। উপজেলার ১৫ টি উচ্চ বিদ্যালয়, ১টি দাখিল মাদরাসা এবং ৫টি আলিম মাদরাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দায়িত্বপ্রাপ্ত উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন জানান, এবার উপজেলায় মোট ১০৭৮ জন শিক্ষার্থী এসএস‌সি, ৩৫২ জন শিক্ষার্থী দাখিল ও ১০৩ জন শিক্ষার্থী ভোকেশনালসহ মোট ১৫৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

তিনি আরও জানান, তাড়াইল উপজেলাধীন তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (এসএসসি), হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল) এবং সহিলাটি উচ্চ বিদ্যালয় (দাখিল) সহ মোট পরীক্ষা কেন্দ্র ৩টি ও ভেন্যু ১টি।

তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার হলগুলো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে ও তাদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করছি। যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ কাজ করে যাচ্ছে। 

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, নকল মুক্ত পরীক্ষা নিতে  স্ব স্ব কেন্দ্র সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে এবং আমি কেন্দ্রগুলো পরিদর্শন করছি। তাছাড়া প্রত্যেক হল রুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমি সার্বক্ষণিক ক্যামেরায় তদারকি করছি।
পরীক্ষায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। এছাড়াও কোন শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!