01923-772433

info@desherkhabor24.com

শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Save
Link Copied!
শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৬ সালের জিপিএ ৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে শিবচর ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যাবসায় ও মানবিক গুণাবলি চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ। দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে। আমার মতে মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা উচ্চশিক্ষার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে এই প্রত্যাশা করি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুল হক, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের ৮১জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। 

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!