01923-772433

info@desherkhabor24.com

ফরিদপুরে দলিল লেখক সমিতির বিক্ষোভ সমাবেশ  ও মানববন্ধন

Save
Link Copied!
ফরিদপুরে দলিল লেখক সমিতির বিক্ষোভ সমাবেশ  ও মানববন্ধন

মাহবুব পিয়াল, ফরিদপুর:

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ মানববন্ধন করেছে জেলা দলিল লেখক সমিতি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলিল লেখকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এখানে মানববন্ধব ও সমাবেশে অনুষ্টিত হয়।

 ফরিদপুর জেলা দলিল লেখক সমিতি সভাপতি লায়ন মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক .বি.এম মুস্তাফিজুর রহমান ওরফে ভিপি মোস্তফার সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন দলিল লেখক সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মো. শাহাদাত হোসেন, গোলাম মহিউদ্দিন, ফরিদ হোসেন,  আব্দুল কুদ্দুস, মোহাম্মদ জাকির হোসেন, ইলিয়াস খান আনিসুর রহমান সহ  আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, দেশের রাজস্ব আদায়ে দলিল লেখকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা নানা সমস্যার মধ্যেও পেশাগত দায়িত্ব নিষ্টার সাথে পালন করে আসছেন আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে প্রতিটি দলিলের জন্য ন্যূনতম হাজার টাকা সম্মানী, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্যদের দলিল মুসাবিদা রেজিস্ট্রেশনের সুযোগ বন্ধ করে দেয়া, সরকারি খরচে বসার নামাজের স্থান নির্মাণ এবং দলিল লেখক কাউন্সিল গঠন করা।

দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। আগামী ১০ অক্টোবর ফরিদপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তারা।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!