info@desherkhabor24.com

01923-772433

নিরাপদ যাতায়াত নিশ্চিতে তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান; ৩ ব্যবসায়ীকে জরিমানা

Save
Link Copied!
নিরাপদ যাতায়াত নিশ্চিতে তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান; ৩ ব্যবসায়ীকে জরিমানা
মো. আনোয়ার হোসাইন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরে বিভিন্ন জায়গা হতে নিজ বাড়িতে ঈদ করতে আসা পথযাত্রীদের জন্য যাতায়াতের সুব্যবস্থা করে দিতে এবং যানজট নিরসনে কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। তাড়াইল উপজেলা নির্বাহী  তানজিলা আখতার এর  নেতৃত্বে ও তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দীন এর সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়।

১৭ মার্চ (মঙ্গলবার) বেলা ১.২০ ঘটিকার সময় মোবাইল কোর্ট পরিচালনার সময় তাড়াইল সদর বাজারের বিভিন্ন ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান বসানোর কারণে ৩ তরমুজ ব্যবাসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, আসন্ন ঈদুল ফিতরের বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা পথে যাত্রীদের চলাচল সাভাবিক রাখার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময়  ফুটপাত অবৈধভাবে দখল করে তরমুজের দোকান বসানোর কারণে ৩ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!