info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Save
Link Copied!
ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে গর্ত থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাহবুব পিয়াল, ফরিদপুর:

ফরিদপুর রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক নারী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বগেরটিলা এবং ফরিদপুর সদর উপজেলার চর মাধবদীয়া ইউনিয়নের নম্বর ওয়ার্ডের আনসার মাতুব্বরের ডাঙ্গী গ্রামের সীমান্তবর্তী ইখলাস মাতুব্বরের কলাবাগান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়

জানা গেছেকুলসুম নামের এক নারী ছাগল চরাতে গিয়ে কলাবাগানের পাশে একটি কুকুরকে মাটি খুঁড়তে দেখে সন্দেহ করেন সময় তিনি দুর্গন্ধ পেয়ে কাছে গিয়ে দেখেন, মাটির নিচ থেকে মানুষের পায়ের গোড়ালি বের হয়ে আছে পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশ ফরিদপুর সদর থানা পুলিশকে খবর দেয়

খবর পেয়ে গোয়ালন্দ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩০-৩৫) এক কন্যাশিশুর (-) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে সময় ফরিদপুর সদর থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল

পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি মরদেহ দুটি কোন থানায় নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে



Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!