info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরের ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Save
Link Copied!
ফরিদপুরের ব্যবসায়ীদের  সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর:
আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ফরিদপুরের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিনিধিগণের সাথে ফরিদপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। 
এ সময় ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন- আমাদের কাজই হলো আপনাদের সেবা দেওয়া। আমাদের পুলিশের পক্ষ থেকে সকল ধরনের সাপোর্ট এবং সহযোগিতা আমরা আপনাদেরকে দিবো। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি।  আপনারা সমস্যায় পড়লে আমাদের অব্যাহত করবেন তাৎক্ষণিক আমরা পুলিশবাহিনী পদক্ষেপ গ্রহণ করব। আসন্ন পবিত্র  ঈদ-উল-ফিতর পর্যন্ত এই সময়টুকু আপনারা যেন ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারেন এবং আপনাদের সাথে কাজ করার জন্য সকলে সহযোগিতা কামনা করছি।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!