info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন চৌধুরী নায়াব ইউসুফ এমপি

Save
Link Copied!
ফরিদপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন চৌধুরী  নায়াব ইউসুফ এমপি

মাহবুব পিয়াল,ফরিদপুর:
ফরিদপুরে নাব্যতা হারানো কানাইপুর বাজারের নিকট  কুমার নদী হতে রনকাইল বিল অভিমুখ পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন ফরিদপুর -৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। 
 ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে  শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঐ এলাকায় মাটি কেটে খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি ।   
সেচ সংকট মোকাবিলা ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধন  শেষে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিএনপি সরকার কাজ করে জনগণের জন্য আর তাই বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথেই জনকল্যানে বিভিন্ন কাজ শুরু হয়ে গেছে।  এটা আপনারা ছয় মাসের মধ্যেই আরো ব্যাপকভাবে বুঝতে পারবেন।
 তিনি আরও বলেন, আমাদের গ্রামীণ অর্থনীতি কৃষিনির্ভর। পানি সমস্যার সমাধান করতে পারলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। 
চৌধুরী নায়াব ইউসুফ মহিলাদের জন্য বরাদ্দ ফ্যামিলি কার্ডের বিষয়ে বলেন, আমরা আবেদন দিয়ে রেখেছি আগামী জুন মাসের  বাজেটের পর থেকেই এই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। 
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ,মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিকী মিতুল,ব্যবসায়ী চৌধুরী ফারিয়ান ইউসুফ সহ ফরিদপুর জেলা  বিএনপির নেতৃবৃন্দ।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!