01923-772433

info@desherkhabor24.com

ফরিদপুরে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত

Save
Link Copied!
ফরিদপুরে গ্রাম আদালতের সমন্বয় সভা অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর: 
ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এর অধীন জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
স্থানীয় সরকার ফরিদপুরের উপ-পরিচালক ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা করেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মাজহারুল ইসলাম। 
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা। সমন্বয় সভায় মূল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ফরিদপুরের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম। স্থানীয় সরকার ফরিদপুর শাখার সহকারী পরিচালক মোছাঃ শামীমা আক্তারের সঞ্চালনায় প্রাপ্ত তথ্য তুলে ধরেন। এতে দেখা যায় বিগত ৬ মাসে ফরিদপুর জেলায় গ্রাম আদালতে ১৬৪৪টি মামলা গৃহীত হয়েছে এর মধ্যে ১৫৫টি মামলা এসেছে বিজ্ঞ জেলা আদালত থেকে। বিগত দিনের মামলা সহ মোট ১৬৫২টি মামলা নিস্পত্তি হয়েছে এবং উক্ত মামলা থেকে ২৯,৩৭,৫৮,০০ টাকা ক্ষতিপুরন আদায় হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারগণ, ইউপি প্রশসিনিক কর্মকর্তাগণ, এলজি শাখার প্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের গ্রাম আদালত পরিচালনাকারী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!