info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসক'আফজাল হোসেন খান পলাশকে সংবর্ধনা

Save
Link Copied!
ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসক'আফজাল হোসেন খান পলাশকে সংবর্ধনা
মাহবুব পিয়াল, ফরিদপুর:

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ-কে সংবর্ধনা জানিয়েছে এস.এস.সি ১৯৮৪ ব্যাচ এর সহপাঠি বন্ধুরা

বৃহস্পতিবার  (২৫ জুন) রাতে শহরের ঝিলটুলী এলাকার মেহজাবান পার্টি সেন্টারে এক আন্তরিক সংবর্ধনা বন্ধু আড্ডার আয়োজন করা হয়

অনুষ্ঠানে এস.এস.সি ১৯৮৪ ব্যাচের সহপাঠীরা ফুলেল শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করে মোঃ আফজাল হোসেন খান পলাশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান

সময় বক্তারা বলেন, একজন সহপাঠীর গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো ব্যাচের জন্য গর্বের বিষয় তারা আশা প্রকাশ করেন, তিনি তাঁর দক্ষতা, সততা অভিজ্ঞতার মাধ্যমে ফরিদপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন

সংবর্ধনার জবাবে জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ বলেন, বন্ধুদের এমন আন্তরিক ভালোবাসা সম্মাননা তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আজীবন এই বন্ধনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন

পরে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, গানের আসর প্রাণবন্ত বন্ধু আড্ডা এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!