info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Save
Link Copied!
ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মাহবুব পিয়াল, ফরিদপুর:
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার-এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৮ মার্চ ১১৬ তম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 
ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার (৮ মার্চ) সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। 
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা'র সভাপতিত্বে এসময় ফরিদপুর পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, এফডিএফ-এর উপদেষ্টা আজহারুল ইসলাম, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। 
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধন এবং নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্টল প্রদর্শনী করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
এ সময় চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ বলেন, দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষদের পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন- সমাজে এখনো একটি গোষ্ঠী নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নারীদের পিছিয়ে রাখতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসব বাধা দূর করে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!