info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার জুট মিল পরিদর্শন

Save
Link Copied!
ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার জুট মিল পরিদর্শন

মাহবুব পিয়াল, ফরিদপুর:
প্রধানমন্ত্রীর উপদেষ্টা  অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাশেদ আল মাহমুদ তিতুমীর দক্ষিনাঞ্চলের অন্যতম বৃহৎ পাটকল ফরিদপুরের করিম গ্রুপের জোবাইদা করিম জুট মিল পরিদর্শন করেছেন।
শুক্রবার(১৭ এপ্রিল) দুপুরে তিনি শহরতলীর বাখুন্ডা এলাকায় অবস্থিত করিম গ্রুপের এই জুট মিল পরিদর্শন করেন। এ সময় কারখানার বিভিন্ন উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ,
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং করিম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।প্রায় ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে তিনি পাটকলের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং উৎপাদিত বহুমুখী পণ্য ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি শিল্পোন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে বেসরকারি খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা  অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাশেদ আল মাহমুদ তিতুমীর।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!