01923-772433

[email protected]

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও গ্রেফতার নেই

Save
Link Copied!
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও গ্রেফতার নেই

মাহবুব পিয়াল, ফরিদপুর:

ফরিদপুরে ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৭) হত্যাকান্ডের আড়াই মাস পার হলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এমনকি থানা ও আদালতে দুটি পৃথক মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এরই মধ্যে মামলা তুলে নেওয়ার জন্য নিহতের স্ত্রী ও স্বজনদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ।

পরিবারের সদস্যদের নিরাপত্তা, সুষ্ঠু তদন্ত ও আসামীদের গ্রেফতারসহ ১১ দফা দাবি উত্থাপন করে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। আজ সোমবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী বেদেনা আক্তার (৩৮), ছেলে শাহাদাত হোসেন (১৫), মেয়ে ইলমা আক্তার (১০) সহ স্বজনরা। তাঁরা ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের লোকমানখার ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

এর আগে নিখোঁজের দুইদিন পর গত ১৮ জুলাই সকালে বাড়ির অদূরে একটি পাটখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফ ফকিরকে দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরেরদিন কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী বেদেনা আক্তার।

 

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!