info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

Save
Link Copied!
ফরিদপুরে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

মাহবুব পিয়াল,ফরিদপুর: 
শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে তৃতীয় বারের মতো মতবিনিময় সভা করেছে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাদিপুর উচ্চ বিদ্যালয়। সোমবার দুপুরে ঐতিহ্যবাহী সাদিপুর স্কুল ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন শতাধিক অভিভাবক, শিক্ষকমন্ডলী এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

সাদিপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার মৃধার সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, ফরিদপুর কোতোয়ালি থানার এ এস আই মোঃ মনিরুল ইসলাম, জহুরা গিয়াসউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা শমিসুল আলম বাবলু,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাসুদ রানা, আদেল উদ্দিন শেখ,  লোটাস কিন্ডার গার্ডেন স্কুলের প্রিন্সিপাল হুমায়ুন মৃধা, ইউপি সদস্য জামাল মেম্বার, আলিয়াবাদ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম খান, সমাজসেবক নুরুদ্দিন মুন্সীসহ শিক্ষার্থীদের অভিভাবক অন্যান্যরা।  
  
অভিভাবকদের উদ্দেশ্যে সাদিপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাশার মৃধার বলেন, ‘সন্তানের পিতামাতা হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক। ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব বিষয় আপনাদের নজরদারি থাকলে কোন সন্তান পথভ্রষ্ট হতে পারে না। জ্ঞান বিতরণে শিক্ষার মান উন্নয়নে আমার স্কুল প্রশাসন ও শিক্ষকরা কাজ করে যাচ্ছে।ছাত্রছাত্রীদের পেছনে আমাদের স্কুল থেকে সর্বোচ্চ শ্রম দেওয়া হয়। কারণ আমাদের শিক্ষার মান, ও স্কুলের ধারাবাহিক উন্নতি ধরে রাখতে বদ্ধপরিকর আমরা।


অনুষ্ঠানের অতিথিবৃন্দ বলেন ‘সন্তানকে স্কুলে পাঠানো পর্যন্তই অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য শেষ নয়। সন্তান হোমওয়ার্ক ঠিক মতো করছে কিনা, (স্কুলের বাইরে) কোথায় কার সাথে মিশছে, কোনো খারাপ সঙ্গ তাকে ঘিরে ফেলেছে কিনা - এসব বিষয়ে সার্বক্ষণিক তদারকি ও নজরদারি করতে হবে অভিভাবককে।


অভিভাবক ও শিক্ষকসহ সবার বক্তব্য শোনার পর সমস্যা ও ত্রুটি দ্রুত সমাধানের নিশ্চয়তা দেন স্কুলের সভাপতি  আবুল বাশার মৃধা। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল মিয়া।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!