info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Save
Link Copied!
ফরিদপুরে শেখ হাসিনার বেয়াই খন্দকার মোশাররফসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

মাহবুব পিয়াল,ফরিদপুর :

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বেয়াই ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তার ভাই সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর সহ ১৫ জনের বিরুদ্ধে ফরিদপুরে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ফরিদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১নং আমলী আদালতের বিচারক মো. নাসিম মাহমুদের আদালতে নালিশী অভিযোগ উত্থাপন করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে কোতয়ালী থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেন। অভিযোগটি দায়ের করেছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. দিলদার হোসেন সবুজ।

এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৬ মার্চ নেতাকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন করতে যান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এসময় তৎকালীন এমপি ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তার ভাই তৎকালীন উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের নির্দেশে পৌর আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্বক আহত করা হয় জুলফিকার হোসেন জুয়েল, দিলদার হোসেন সবুজসহ বেশ কয়েকজনকে। আহতরা চিকিৎসা নিতে হাসপাতালে গেলে সেখানেও হামলা চালায় ছাত্রলীগের নেতারা। পরে আহতরা বাসায় এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে ঢাকায় গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

বাদীর আইনজীবি মো. হেমায়েত হোসেন জানান, আদালতকে আমরা জানিয়েছি, ওই সময়ে আমরা থানা ও আদালতে মামলা দায়েরের চেষ্টা করেছি, কিন্তু কেউই আমাদের মামলা গ্রহন করেনি। আজ দেশের পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে বিধায় আমরা ন্যায় বিচারের আসায় আদালতে হাজির হয়েছি । আদালত আমাদের বক্তব্য শুনে আমাদের অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করে তদন্তের নির্দেশ দিয়েছেন কোতয়ালী থানা পুলিশকে।

ওই সময়ে হামলায় গুরতর আহত বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল জানান, আমি যে আপনাদের সামনে দাড়িয়ে আছি, কথা বলছি তা আমার অতিরিক্ত হায়াত টুকুর জন্য। ওই দিন আমাকে মেরে ফেলার জন্যই আমার উপর হামলা করা হয়েছিল। কুপিয়ে আহত করার পরে আমি যে চিকিৎসা নিবো, সেই সুযোগও আমাকে দেয়নি, হাসপাতালে গিয়ে আবার হামলা করেছে। আমি পালিয়ে ঢাকায় গিয়ে চিকিৎসা নিয়েছি। আমি আশাবাদী দেশের বর্তমান পরিস্থিতিতে আদালতের কাছে আমি ন্যায় বিচার পাবো।

উল্লেখ, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের শশুড়। 

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!