info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুরে ৩০ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Save
Link Copied!
ফরিদপুরে ৩০ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ২০২২ ও ২০২৩ সালে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ৩০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুছ ছাত্তার মিয়া।

এ সময় এইচএসসির প্রতি শিক্ষার্থীকে ৩০ হাজার এবং এসএসসির প্রতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়। এছাড়া সকল শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট কর্মকর্তা খান মাহমুদ মোর্শেদ, কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মিয়া, বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোসাম্মাদ আয়েশা খাতুন ও শিক্ষার্থী আবিদা আলম রিনভি প্রমুখ।

জানা যায়, বাংলাদেশ সরকারের পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!