01923-772433

info@desherkhabor24.com

ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Save
Link Copied!
ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাহবুব পিয়াল, ফরিদপুর:
ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো (মাহিন্দ্র) ড্রাইভার্স ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (৮ মে) বেলা ১১টায় ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম মিলতায়নে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামচু মোল্লা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর -৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। 
এ সময় ফরিদপুর মহানগর বিএনপি'র আহবায়ক এ.এফ.এম কাইয়ুম জঙ্গী, মহানগর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কৃষকদল ফরিদপুর জেলা শাখার সভাপতি রেজাউল ইসলাম,  শ্রমিকদল ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ মুজাফফর আলী মুসা, কোতোয়ালি থানা বিএনপির সেক্রেটারি নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন,  ফরিদপুর জেলা অটোরিক্সা ও অটোটেম্পো ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সহ ড্রাইভার ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন । 
সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন-  "আপনারা আমাকে মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের ঋণে আমি আজীবন ঋণী হয়ে থাকবো। আমি মনে করি, এই বিজয় কেবল আমার নয়, এটি পুরো ফরিদপুরবাসীর বিজয়। তিনি আরও বলেন: "আপনারা যারা মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙ্গা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, আপনাদের প্রতি আমার বিশেষ নজর থাকবে। আপনারা ভালোবেসে আমাকে এমপি বানিয়েছেন, আপনাদের যেকোনো প্রয়োজনে, সুখে-দুখে আমাকে সবসময় পাশে পাবেন। আপনাদের অধিকার রক্ষা ও ভাগ্য উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাব।"

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!