মাহবুব পিয়াল,ফরিদপুর:
ব্যান্ড সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হল ও অম্বিকা ময়দানে এ উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী দর্শক-শ্রোতার উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। সন্ধ্যা থেকে শুরু হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। এ সময় ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর যুবদলের সাধারন সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন,জেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম কায়েস, বিশিষ্ট ব্যাবসয়িী ও সমাজসেবক রুবেল হোসেন দুলাল, ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের অ্যাডমিন রাজন সরদার,মো:জাহিদ ইলাম,নাফিজ রুহান সহফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিকল্প নেই। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবিত হবে এবং নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতিচর্চার আগ্রহ বাড়বে।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এতে সংগীত পরিবেশন করেন ব্যান্ড দল অংশ ও উদ্ভট। পরে মুসাফির ও সুফিয়ানা খ্যাত সংগীতশিল্পী পারভেজ খান একের পর এক জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন।
শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শক-শ্রোতারা আনন্দে মেতে ওঠেন। ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদেরও গানের তালে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। সব মিলিয়ে সংগীত, আনন্দ ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।