info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুর নিউমার্কেট কমিটির অনিয়ম ও দুনীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

Save
Link Copied!
ফরিদপুর নিউমার্কেট কমিটির অনিয়ম ও দুনীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

মাহবুব পিয়াল,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর নিউমার্কেটের বর্তমান কমিটির অনিয়ম, দুনীতি, স্বেচ্ছাচারিতার প্রতিবাদ ও  নিউমার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী স্টার টেইলাসের মালিক আব্দুল করিমের উপর হামলাকারী  সন্ত্রাসীদের  গ্রেপ্তার ও অবৈধ অনির্বাচিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় হয়েছে।


শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেস ক্লাবের  সামনে সকল ব্যবসায়ী ও কর্মকর্তা বৃন্দের উদ্যোগে  অনুষ্টিত ঐ মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন নিউ মার্কেটের  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম খোকন।  ফরিদপুর  শহর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজামুল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে  বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক   জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা বেনজির আহমেদ তাবরিজ, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সেখ সুলতান মাসুদ , শ্রমিক দল নেতা আব্দুস সাত্তার জোয়াদ্দার,  বিশিষ্ট ব্যবসায়ী মিরোজ খান, গোলাম মোস্তাক খান কুটি, মোহাম্মদ শরীফ, টুটুল কুন্ডু,আক্তারুজ্জামান জহির,মো:জাহিদ হোসেনসহ অন্যান্যরা  ।


সমাবেশে বক্তারা  ব্যবসায়ী আব্দুল করিমের উপর হামলার ঘটনায়  জড়ীতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । তারা বলেন বর্তমানে নিউমার্কেটে যে কমিটি রয়েছে  তা অবৈধ।


বক্তারা বিগত ১৭ বছরে নিউমার্কেটের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরেন। তারা বলেন বিগত ১৭ বছর নিউমার্কেটে  যে অনিযম দুর্নীতি হচ্ছে তার প্রতিবাদ করতে গিয়ে আব্দুল করিমের উপর হামলার  করা হয়েছে। বক্তারা বলেন গত চারদিন পূর্বে হামলা করা হলেও এখন পর্যন্থ কোন আসামিকেই গ্রেফতার করা হয়নি।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!