info@desherkhabor24.com

01923-772433

ফরিদপুর পৌর সুপার স্বাস্থ্যসেবা মার্কেটের উদ্বোধন

Save
Link Copied!
ফরিদপুর পৌর সুপার স্বাস্থ্যসেবা মার্কেটের উদ্বোধন

মাহবুব পিয়াল, ফরিদপুর:

বৃহত্তর ফরিদপুরের স্বাস্থ্যসেবা মার্কেট- ফরিদপুর পৌর সুপার মার্কেটের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে মার্কেটের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী । এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্লা, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহরাব হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল , সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোঃ আহাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, পৌর সুপার মার্কেটের সভাপতি সৈয়দ আলাওল হোসেন তনু, সাধারন সম্পাদক মো:কামরুল হাসান চৌধুরী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এ্যাসোসিয়েশন ফরিদপুরের সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোচন,প্রবীণ ব্যবসায়ী সৈয়দ মোজাম্মেল হোসেন খোকন সহ বিসিডিএস ফরিদপুর জেলা শাখার সকল সদস্যবৃন্দ ফরিদপুর পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন আলিপুর খা পাড়া জামে মসজিদের সুপার মাওলানা মোস্তফা কামাল। এরপর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সুপার মার্কেট পরিদর্শন করেন । পরে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী শহরের কমলাপুর সড়ক কাজের উদ্বোধন করেন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!