info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: ভোগান্তিতে নিচু এলাকার মানুষ

Save
Link Copied!
বর্ষণে ফরিদপুরে  জলাবদ্ধতা: ভোগান্তিতে নিচু এলাকার মানুষ

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:
টানা চার দিনের  ভারী বর্ষণে ফরিদপুরের  বিভিন্ন নিচু এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষকেরা।
টানা বৃষ্টির ফলে এলাকার বিভিন্ন খাল ও নালায়   জলাবদ্ধতার কারণে পানির চাপ বৃদ্ধি পেয়েছে, যার ফলে আশপাশের নিচু এলাকাগুলোতে নতুন করে পানি ঢুকছে। সোমবার দুপুরে সরেজমিনে ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের সফির ব্রিজ সংলগ্ন ইউনুস মৃধার বাড়িতে গিয়ে দেখা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে তার বাড়ির চারপাশ এবং উঠান পুরোপুরি জলাবদ্ধ হয়ে পড়েছে। ঘরের ডোওয়া মাটির তৈরি  হওয়ায় অতিরিক্ত বৃষ্টির পানিতে  ঘরটির মাটির ডোয়া ধসে পড়েছে,এছাড়াও দরিদ্র এই পরিবারের মুদি দোকানেও পানি ঢুকে পড়ার উপক্রম হয়েছে।  ২৫ নং ওয়ার্ডের অনেক বাড়ি ঘরেরই এমন বেহাল দশায় পরিণত হয়েছে অতিরিক্ত জলাবদ্ধতায়। এই ওয়ার্ডের বাসিন্দরা সহযোগিতা কামনা করেছেন। 
এছাড়া দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডবাসী।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!