info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বর্ণ ব্যবসায়ীসহ নিহত-২

Save
Link Copied!
মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় স্বর্ণ ব্যবসায়ীসহ নিহত-২

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে একটি কাভার্ডভ্যানের চাপায় অটোভ্যান আরোহী স্বর্ণ ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার আগমুহূর্তে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কালীবাড়ি ও বড় ব্রিজের মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিন পাড়া এলাকার নিত্যানন্দ গাইনের ছেলে ও টেকেরহাটের স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৩৪) এবং একই গ্রামের বিকাশ সরকারের ছেলে ভ্যান চালক বিপ্লব সরকার (৩৪)। তাদের দুইজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট বন্দর থেকে বিপ্লবের ব্যাটারিচালিত ভ্যান যোগে নিজ বাড়ি আমগ্রামে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ি ও বড় ব্রিজের মাঝামাঝি স্থানে সড়ক ডিভাইডারের সামনে আসলে ঢাকাগামী স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পলাশ। পরে গুরুতর আহত অবস্থায় বিল্পবকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। এসময় নেওয়ার পথে বিপ্লবেরও মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক কার্ভাটভ্যানটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!