info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

Save
Link Copied!
মাদারীপুরে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহারপুল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনা শনিবার মাদারীপুর সদর থানা একটি মামলা দায়ের করা হয়েছে।

আহত মামুন হাওলাদার মাদারীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইমন আহমেদ হৃদয়ের ছোট ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে শাহ আলম মোল্লা, তার ছেলে মুসা মোল্লা ও স্ত্রী শান্তি বেগম মিলে মামুন হাওলাদারের ওপর হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে।

অভিযোগ রয়েছে, হামলার সময় শাহ আলম মোল্লা হাতুড়ি দিয়ে আঘাত করেন এবং মুসা মোল্লা ধারালো অস্ত্র দিয়ে মামুনের মাথায় কোপ দেন। এ সময় শান্তি বেগম তাকে ধরে রাখেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!