info@desherkhabor24.com

01923-772433

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

01923-772433

মাদারীপুরে জিও ব্যাগ ফেলে ভাংগন প্রতিরোধ কাজের উদ্বোধন

Save
Link Copied!
মাদারীপুরে  জিও ব্যাগ ফেলে ভাংগন প্রতিরোধ কাজের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি:

আড়িয়াল খাঁ নদের ভাংগন রোধে জিও ব্যাগ ফেলে ভাংগন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এমপি। শনিবার সকালে মাদারীপুরের কাজীরটেক পুরাতন ফেরিঘাটে নদীভাঙন প্রতিরোধ কাজের উদ্বোধন করেন। এসময় জেলা বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় নদীভাঙন প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে বালুভর্তি জিওব্যাগ স্থাপন করে প্রাথমিকভাবে ভাংগন নোধের কার্যক্রম করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে ঝুঁকিতে থাকা এ এলাকায় ভাঙন প্রতিরোধে এ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, জিওব্যাগ স্থাপনের মাধ্যমে প্রাথমিকভাবে ভাঙনের তীব্রতা কমানো সম্ভব হবে এবং ভবিষ্যতে আরও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!