info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে মহাসড়কের জায়গা দখল, নজর নেই কর্তৃপক্ষের

Save
Link Copied!
মাদারীপুরে মহাসড়কের জায়গা দখল, নজর নেই কর্তৃপক্ষের

মাদারীপুর প্রতিনিধি:

ঢাকা–বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ি নামক স্থানে সড়ক বিভাগের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে অর্ধশতাধিক দোকানপাট। সম্প্রতি মহাসড়কের জায়গা দখল করে একটি টিনের ঘর নির্মাণ করায় স্থানীয় এক পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। এতে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কের দুই পাশে স্থানীয় প্রভাবশালীরা সড়ক বিভাগের জমি দখল করে প্রায় অর্ধশত দোকান নির্মাণ করেছে। এর ফলে সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে এবং নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, মজিবর মাতুব্বর, আনোয়ার দর্জি, ফোরকান হাওলাদার, ইয়ার হোসেন,শাহ আলম খান, আমিন মোল্লাসহ যারা দোকানপাট ও ঘর নির্মাণ করেছে তারা সবাই এলাকার প্রভাবশালী ব্যক্তি। মজিবর মাতুব্বর জোরপূর্বক জব্বার মাতুব্বরের ঘরের সামনে টিনের ঘর তৈরি করেছে, যার কারণে ওই পরিবারের চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
 “আমরা একাধিকবার মজিবর মাতুব্বরকে ঘর সরাতে বলেছি, কিন্তু তিনি কথা শোনেননি। সরকারি লোকজনও এসে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এখন আমাদের করার কিছুই নেই।”

স্থানীয়রা আরো জানান, মহাসড়কের দুই পাশেই সারিবদ্ধ দোকান থাকার কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে। তারা অবৈধ দোকানপাট ও মজিবর মাতুব্বরের নির্মিত ঘর উচ্ছেদের দাবি জানান।

ঘটমাঝি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “ইউএনও স্যার তদন্ত প্রতিবেদন চেয়েছিলেন, আমি সেটি পাঠিয়ে দিয়েছি।”

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের এক কর্মকর্তা জানান, “ মজিবর মাতব্বরকে ঘর সরিয়ে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে, আর যারা সড়কের জায়গায় দোকান নির্মাণ করেছে পর্যায়কর্মে সবাইকেই দোকান সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। " 

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ওয়াদিয়া শাবাবা বলেন, “খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!