info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে শ্রমিকদল সভাপতি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

Save
Link Copied!
মাদারীপুরে শ্রমিকদল সভাপতি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

কে এম, রাশেদ কামাল, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সিকে (৩৮) কুপিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত আসামীদের গ্রেফতার এবং বিচারের দাবী জানান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মাদারীপুরে পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। কমিটিতে মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলাদারের ছোট ভাই যুবলীগ নেতা লিটন হাওলাদারকে পৌর শ্রমিকদলের সভাপতি করা হয়। লিটন হাওলাদার যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং চাঁদাবাজি, লুটপাট, হত্যা, সংঘর্ষসহ একাধিক মামলার আসামি হওয়ায় এই কমিটির বিরোধিতা করেন শাকিল মুন্সি। এই ঘটনার জের ধরে রবিবার (২৩ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকা মোফাজ্জল মুন্সির ছেলে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, বিএনপি নেতা সাইদুল ইসলাম লাভলু হাওলাদার, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদ খান, ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, নিহত শাকিল মুন্সির ভাই হাসান মুন্সি প্রমুখ। মানববন্ধনে সহাস্রাধিক লোক অংশগ্রহন করেন। বক্তারা বলেন, মামলার আসামীরা বিভিন্ন ভাবে মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে। বাদী নিরাপত্তাহীনতায় রয়েছে। 


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!