info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল

Save
Link Copied!
মাদারীপুরে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার মাহফিল

মাদারিপুর প্রতিনিধি: 

সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখা। শহরের শকুনি লেকপাড় সংলগ্ন স্বপ্নচূড়ার রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান। শিবিরের জেলা সভাপতি রিফাত হোসাইন এর ব্যবস্থাপনা ও শিক্ষা সম্পাদক আলী হাসান ফাহিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ হোসাইন এবং মাদারীপুর জেলার শিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর ৩ আসন থেকে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ কারী জামায়াতের কালকিনি পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মৈত্রী মিডিয়ার সভাপতি সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল এবং সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাসদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর চ্যানেলের সাংবাদিক বেলাল রিজভী। অনুষ্ঠানে মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ শিবিরের জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার শেষে সাংবাদিকদের পবিত্র কোরআন শরীফ, নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, চাবির রিং, এবং রমজানের ক্যালেন্ডার সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। 




Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!