01923-772433

[email protected]

মাদারীপুরে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Save
Link Copied!
মাদারীপুরে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে হজযাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার।

কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে দুই শতাধিক হজযাত্রী অংশগ্রহণ করেন। এতে হজ পালনের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কানিজ ফারহানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশিকুজ্জামান।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশিকুজ্জামান জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে হজযাত্রীরা হজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা পাবেন, যা তাদের হজ পালন সহজ ও সুষ্ঠু করতে সহায়তা করবে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!