info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুরে ১৩ মামলার পলাতক আসামি সহ অন্তর কবিরাজ সহ গ্রেপ্তার ৪

Save
Link Copied!
মাদারীপুরে ১৩ মামলার পলাতক আসামি সহ অন্তর কবিরাজ সহ গ্রেপ্তার ৪

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার পলাতক আসামি অন্তর কবিরাজসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুরাতন বাজার এলাকার একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতির অভিযোগ রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত অন্তর কবিরাজ, রুবেল বেপারী, লিটন বেপারী ও রোমান সরদার দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুরাতন বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে অন্তর কবিরাজসহ চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত অন্তর কবিরাজের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, পুলিশ আক্রান্ত মামলা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সদর থানায় স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!