01923-772433

info@desherkhabor24.com

মাদারীপুরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

Save
Link Copied!
মাদারীপুরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় শিবচর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা এলাকার ডি.সি রোড সংলগ্ন পশু হাসপাতালের কাছে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্য পান শিবচর থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই মুহিদ মোরশেদ।

পরবর্তীতে তার নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানকালে ৩কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই নারীকে গ্রেফতার করা হয়। তবে এ সময় আরও দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আনু বেগম (৬০), স্বামী: জালাল কাজী এবং জান্নাত আক্তার (৩৫), স্বামী: খোকন বেপারী। তারা দীর্ঘদিন ধরে পেশাদারভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন—জালাল কাজী (৬০), পিতা: মৃত মমিন উদ্দিন কাজী এবং খোকন বেপারী (৪০), পিতা: মৃত খালেক বেপারী। প্রাথমিক তদন্তে তারাও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃত নারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা থানা হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!