info@desherkhabor24.com

01923-772433

মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মো: শফিকুল ইসলাম

Save
Link Copied!
মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মো: শফিকুল ইসলাম

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: শফিকুল ইসলাম। তিনি মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাক্ষেত্রে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, শৃঙ্খলা বজায় রাখা এবং পাঠ্যক্রম বাস্তবায়নে দক্ষতার জন্য তাকে এই সম্মানজনক স্বীকৃতি প্রদান করা হয়। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

এ উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে মোহাম্মদ শফিকুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তার এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো শিক্ষা কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!