info@desherkhabor24.com

01923-772433

যশোরে 'শংকরপুর মানবিক যুব সংগঠন' বিতরণ করলো ইফতার সামগ্রী

Save
Link Copied!
যশোরে 'শংকরপুর মানবিক যুব সংগঠন' বিতরণ করলো ইফতার সামগ্রী

যশোর প্রতিনিধি:

রমজান মাসে 'শংকরপুর মানবিক যুব সংগঠন' যশোর শহরের ৭ নং ওয়ার্ডসহ আশেপাশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে শতাধিক ইফতার সামগ্রী বিতরণ করেছে। গভীর রাতে সংগঠনের আহ্বায়ক ও গাজী মেডিসিন শপের স্বত্বাধিকারী গাজী রাশেদ, সদস্য সচিব ফাহিমসহ অন্যান্য সদস্যবৃন্দ নিজ হাতে সামগ্রীগুলো পৌঁছে দেন অসহায় ও দুস্থ মুসলমানদের মাঝে।


সংগঠনের আহ্বায়ক গাজী রাশেদুল ইসলাম বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি সংগঠনের কাজকে আর্থিক ও মেধার মাধ্যমে সহযোগিতা করেন, আমরা আরও বেশি পরিবারকে সহায়তা দিতে পারব। তিনি আরও যোগ করেন, একটি ছোট ইফতার উপহার মানুষের জীবনে আনন্দ এবং আশা জাগাতে পারে।

সদস্য সচিব ফাহিম বলেন, এই ধরনের উদ্যোগ শুধু ক্ষুধা মেটায় না, বরং দরিদ্র মানুষের আত্মমর্যাদা ও মনোবল বাড়ায়। তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।


স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে উৎসাহব্যঞ্জক মনে করছেন। একজন বাসিন্দা বলেন, শংকরপুর মানবিক যুব সংগঠনের উদ্যোগ আমাদের জন্য আশার আলো।


সংগঠনটি আশা করছে, ভবিষ্যতে আরও বিত্তবান এবং সমাজসচেতন মানুষরা এই উদ্যোগকে সহায়তা করবে, যাতে রমজান এবং অন্যান্য সময়েও দরিদ্র মানুষদের পাশে দাঁড়া

নো যায়।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!