info@desherkhabor24.com

01923-772433

“রিস্টার্ট মাদারীপুর” এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Save
Link Copied!
“রিস্টার্ট মাদারীপুর” এর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কে এম, রাশেদ কামাল, মাদারীপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদারীপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন “রিস্টার্ট মাদারীপুর”। সংগঠনটির উদ্যোগে জেলার পাঁচখোলা, কুলপদ্ধি, ঝাউদি এবং শহরের বিভিন্ন এলাকায় ১৫ টি অসহায় পরিবারের মাঝে চাল, তেল, সেমাই, চিনি, তরল দুধ, আলু এবং পেঁয়াজ বিতরণ করা হয়।

সংগঠনটির সদস্যরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোই তাদের প্রধান উদ্দেশ্য।

উপহার পেয়ে উপকৃতরা আনন্দ প্রকাশ করে বলেন, এমন সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

“রিস্টার্ট মাদারীপুর”-এর সদস্য মোঃ আরমান হোসেন বলেন, ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব। পাশাপাশি সমাজের সকল বিত্তবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই আমরা।'

সংগঠনটির পিয়াল জামান সাব্বির, সাজিদ শিকদার, তৌহিদ আহমেদ ফাহিম ও অমিত হাসান বলেন, মানুষের মুখে এক চিলতে হাসি দেখতে পাওয়াটাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!