info@desherkhabor24.com

01923-772433

লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Save
Link Copied!
লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আবু হাসান (আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় আদর্শ গ্রামে জমি জোর পূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

আজ ২সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলার হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গড্ডিমারী ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আমরা গড্ডিমারী ইউনিয়নের ৬নং আদর্শ গ্রামের বাসিন্দা। গত ১৯৯৬ সাল থেকে  আমরা সেখানে বসবাস করে আসছি। ২০০১ সালে বাংলাদেশ সরকার আমাদের ৮ শতাংশ করে আবাদী জমি হস্তান্তর বা কবুলত দেয়। সেই থেকে আজ অবধী আমরা উক্ত জমি ভোগদখল করে আসছি। কিন্তু গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিয়ার হুকুমে মনির হোসেন, ফরিদুল ইসলাম শহর, মনছের, নুর ইসলাম, নুর হোসেন, ফজল, মোনতা সহ অনেকে আমাদের আবাদি জমি গুলো জোর পূর্বক দখলে নেয়। যা আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানাই কিন্তু আজ অবধি কোন সুরহা পাইনি। এই জমি দখলকারীরা জামায়াত ও বিএনপির লোক পরিচয় দিয়ে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আমাদের ওই এলাকা থেকে উচ্ছেদ করার পায়তারা করছেন। আমরা ভুক্তভোগীরা প্রধান উপদেষ্টাসহ স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক সঠিক বিচারের দাবী করছি।

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!