01923-772433

info@desherkhabor24.com

লালমনিরহাটে বিজিবির অভিযানে গরুসহ ১২লাখ টাকার মালামাল জব্দ

Save
Link Copied!
লালমনিরহাটে বিজিবির অভিযানে গরুসহ ১২লাখ টাকার মালামাল জব্দ

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎​লালমনিরহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু এবং ৭০ কেজি চিনি জব্দ করেছে ১৫ বিজিবি ব্যাটালিয়ন।

‎আজ ৩ এপ্রিল (শুক্রবার) ভোর ও তার আগের দিন দুপুরে জেলার হাতিবান্ধা, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।

‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনচৌকি, দুর্গাপুর ও মোগলহাট বিওপির টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় চোরাকারবারীরা ভারত থেকে গরু নিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

‎পরে ঘটনাস্থল থেকে ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯টি গরু এবং ১৪ হাজার ১০০ টাকা মূল্যের চিনিসহ সর্বমোট ১২ লাখ ৬৪ হাজার ১০০ টাকার মালামাল জব্দ করা হয়।

‎​১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!