01923-772433

info@desherkhabor24.com

লালমনিরহাটে ১৫ বিজিবি’র অভিযানে লক্ষাধিক টাকার মালামাল জব্দ

Save
Link Copied!
লালমনিরহাটে ১৫ বিজিবি’র অভিযানে লক্ষাধিক টাকার মালামাল জব্দ

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে। 
‎গত ৩১ মার্চ থেকে ০২ এপ্রিল পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাটের সীমান্তবর্তী খামারভাতী, বানিয়াটারী ও চান্দেরহাট এলাকায় পৃথক তিনটি অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝাউরানী, শিমুলবাড়ী ও রামখানা বিওপির টহলদল এই অভিযানগুলো পরিচালনা করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।
‎পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ০৪ কেজি গাঁজা, ১০০ বোতল ইস্কাফ সিরাপ এবং ২৮০ পিস নিভিয়া সফট ক্রিম জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২৯ হাজার ৬০০ টাকা।
‎লালমনিরহাট ব্যাটালিয়ন ​১৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!