info@desherkhabor24.com

01923-772433

লালমনিরহাটে ৪ পয়েন্টে বিজিবির হানা: গাঁজা ও মদ উদ্ধার

Save
Link Copied!
লালমনিরহাটে ৪ পয়েন্টে বিজিবির হানা: গাঁজা ও মদ উদ্ধার

​আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎​লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, মদ ও বিভিন্ন চোরাচালান সামগ্রী জব্দ করেছে।

‎২১ ও ২২ এপ্রিল জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে এসব বিশেষ অভিযান পরিচালিত হয়।

‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ বিজিবির ৪টি বিশেষ টহল দল গোড়কমন্ডল, অনন্তপুর, ঝাউরানী ও দুর্গাপুর বিওপি এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩৪.২ কেজি গাঁজা, ৩৩ বোতল মদ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭ হাজার ৩৫০ টাকা।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন ​১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, "চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!