info@desherkhabor24.com

01923-772433

লালমনিরহাট বর্ডার গার্ড স্কুলে আনন্দময় শিক্ষাপরিবেশের নতুন দিগন্ত

Save
Link Copied!
লালমনিরহাট বর্ডার গার্ড স্কুলে আনন্দময় শিক্ষাপরিবেশের নতুন দিগন্ত

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎বিশ্বমানের শিক্ষাপদ্ধতির আদলে লালমনিরহাটে কোমলমতি শিশুদের জন্য আধুনিক ও আনন্দময় শিক্ষাপরিবেশ নিশ্চিত করছে 'লালমনিরহাট বর্ডার গার্ড স্কুল'। শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক 'গোল টেবিল' ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে স্কুলটিতে স্থাপন করা হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ক্যান্টিন।
‎আজ ০৫মে (মঙ্গলবার) সকালে লালমনিরহাট সদরস্থ বর্ডার গার্ড স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক শিক্ষা কার্যক্রম ও নতুন ক্যান্টিনের উদ্বোধন করা হয়। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‎উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎উদ্বোধন শেষে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কোমলমতি শিশুদের জন্য একটি আনন্দমুখর, আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই শিশুরা যেন শুধু মুখস্থ বিদ্যায় সীমাবদ্ধ না থেকে একটি আধুনিক পরিবেশে বেড়ে ওঠে। শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।"
‎এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তারা মনে করছেন, জেলা পর্যায়ে এমন আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ শিশুদের মেধা বিকাশে এবং স্কুল গমনে আরও আগ্রহী করে তুলবে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!