info@desherkhabor24.com

01923-772433

লালমনিরহাট ১৫বিজিবি'র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

Save
Link Copied!
লালমনিরহাট ১৫বিজিবি'র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তে শিংঝাড় বিওপির টহলদল কর্তৃক অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়েছে।
‎গত রবিবার (১৫ মার্চ) রাতে কুড়িগ্রাম নাগেশ্বরী শিংঝাড় বিওপির আওতাধীন ফেলানীর মোড় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি)। 
‎​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৩৫০ টাকা।
‎​১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্তকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর। এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!