info@desherkhabor24.com

01923-772433

লালমনিরহাট ১৫বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদক সহ আটক-২

Save
Link Copied!
লালমনিরহাট ১৫বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদক সহ আটক-২

আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কাশিপুর বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে।

গত ৬ জানুয়ারি সন্ধ্যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার কাশিপুর বিওপির আওতাধীন আজোয়াটারী নামক স্থানে বিজিবির বিশেষ অভিযান পরিচালিত হয়। সন্দেহভাজন ব্যক্তিরা ভারতীয় সীমান্তের দিক থেকে আসার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে শ্রী উৎপল সেন (২৫) ও শ্রী সাগর বর্মণ (১৮)-কে আটক করতে সক্ষম হয়। তারা উভয়ই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার আজোয়াটারী গ্রামের বাসিন্দা।

আটককৃতদের কাছ থেকে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২৬,১০০ টাকা। এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক চোরাচালান চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, জানান, "দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।"

Comments (0)

Please sign in to leave a comment.

Sign In

No comments yet. Be the first to comment!